খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিএনপির কেনদ্রীয় কর্মসুচী মোতাবকে ১১ ফেব্রæয়ারী ইউনিয়ন পদযাত্রা সফল করার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৮ ফেব্রæয়ারী) বিকেল ৫টায় আদমদীঘি দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়ন সহ সভাপতি বুলবুল ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা, শাহিন হোসেন,সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল.শফিকুল ইসলাম খান লিখন, যুগ্ম সম্পাদক মাসুদ আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মাহফুজুল হক টিকন প্রমুখ। সভায় উপজেলার ৬টি ইউনিয়নের বিএনপির সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক ১১ ফেব্রæয়ারী সকল ইউনিয়নে পদযাত্রা সফল করতে সকল নেতাকর্মিদের অংশ গ্রহন করার আহবান এবং সদ্য কারাবন্দি আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদকসহ বিএনপির সকল কারাবন্দির নি:শর্ত মুক্তির দাবী করা হয়।#