• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে ফিল্ম স্টাইলে কলেজ ছাত্রীকে আবারো অপহরণের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ফিল্ম স্টাইলে এক কলেজ ছাত্রী (১৬)কে আবারো অপহরণের অভিযোগ উঠেছে। গত শনিবার (২০ জানুয়ারী) বিকেল ৪টার দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনপাড়ায় এ অপহরণের ঘটনা ঘটে।

এর আগে ২০২৩ সালে ওই ছাত্রীকে রাস্তা থেকে অপহরণের ঘটনায় একই এলাকার মামুনসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় ওই সালের ২৩ জুলাই একটি অপহরণ মামলা করেন ছাত্রীর বাবা। মামলাটি বিচারাধিন রয়েছে। পুলিশ অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।

আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম স্টেশনপাড়ার ওই ছাত্রীর বাবা বেলাল হোসেন জানান, তার মেয়ে নওগাঁ পলিটেকনিক্যাল কলেজের ১ম বর্ষের ছাত্রী গত বছর রাস্তা থেকে একই এলাকার মামুন ও তার সহযোগীরা মেয়েকে জোড়পুর্বক অপহরণ করে নিয়ে গেলে ২৩ জুলাই একটি মামলা করি। মামলাটি বিচারাধিন রয়েছে। মামলা করার পর থেকে মামুন ও তার সহযোগীরা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিত।

গতকাল শনিবার দুপুরে খাবার পর মেয়ে তার মাসহ পরিবারের লোকজন বাড়িতে ছিলাম। বিকেল ৪টার দিকে আগের মামলার আসামী মামুন সহ তার সহযোগিরা ১০/১৫ টি মোটরসাইকেল য়োগে তার বাড়িতে ঢুকে তার ও পরিবারের লোকজনের গলায় ধারালো অস্ত্র ধরে জিম্মি করে ফিলম কায়দায় মেয়ের গলায় চাকু ধরে জোড়পুর্বক অপহরণ করে নির্বিঘেœ চলে যায়। এঘটনার পর থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মেয়ে উদ্ধার ও অপহরনকারিদের গ্রেফতারের আশ^াস দেন।

তিনি বলেন এখানকার রাজু বাহিনীর সদস্য মামুন একজন বখাটে তাদের ভয়ে বাড়িতে অবস্থান করা দায় হয়ে পড়েছে। ঘটনা তদন্তে যাওয়া থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার ও অপহরনকারিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category