• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঈশ্বরগঞ্জে গলায় ফাঁসদিয়ে ও বিষপান করে দুই জনের আত্মহত্যা

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

শরিফুল আলম ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একজন গলায় ফাঁস দিয়ে এবং অপর একজন বিষপানে আত্মহত্যা করেছেন। আজ (১২ ডিসেম্বর) মঙ্গলবার আনুমানিক সকাল ৬ টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের নিজগাও গ্রামের মো. ফরিদ মিয়া(৪০) নামে একজনের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। এর আগে গত সোমবার সকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামের আব্দুল আজিজ (৫৫) নামে অপর একজন বিষপানে আত্মহত্যা করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যায় ফরিদ মিয়া। রাতের কোন একসময় পারিবারিক কলহের জেরে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে নিজ বসতঘরের পিছনে একটি চালা ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ফরিদ। সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

অপরদিকে আব্দুল আজিজুল নামের আরেকজন দীর্ঘদিন যাবত হার্ট ও কিডনির সমস্যাজনিত রোগে ভোগছিলেন। ঘটনার দিন সকালে নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয়। কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে এসে বমি করতে শুরু করে এবং মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার স্ত্রী স্বামীর সঙ্কটাপন্ন অবস্থা দেখে চিৎকার করলে পরিবার ও স্থানীয় লোকজন এসে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, দুটি মৃত্যুর ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও বিনা ময়নাতদন্তের জন্য উভয় পরিবার আবেদন করলে আবেদনের প্রেক্ষিতে লাশ দুটি স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category