• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(প্রতিনিধি)ময়মনসিংহ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলার আঠারবাড়ি রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(৩০) এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার শেষ রাতে স্থানীয় বনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ (২২ ডিসেম্বর) শুক্রবার লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়ে গেছে।খবর পেয়ে সকালে কিশোরগঞ্জ রেলওয়ে থানার পুলিশ ও সিাঅইডির ক্রাইম সিনের টিম ঘটনাস্থলে এসে পরীক্ষা নিরীক্ষা করেও লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি।

আঠারবাড়ি রেলস্টেশন থেকে জানা যায়,জামালপুর থেকে ছেড়ে আসা ৭৮৬ ডাউন বিজয় এক্সপ্রেস রাত তিনটার পর আঠারবাড়ি স্টেশন থেকে চট্রগ্রামের উদ্যেশে ছেড়ে যায়। ওই সময় রেলাইন পাহারা দিচ্ছিল একদল আনসার সদস্য। তাঁরা গিয়ে দেখতে পান অজ্ঞাত এক যুবকের রক্তাত্ব মরদেহ পড়ে রয়েছে। এরপর লাশ উদ্ধার করে পাশের একটি ফিলিং স্টেশনে নিয়ে যায়। ওই সময় দেখা যায় নিহত ব্যক্তির কোমড়েরর নিচ অংশ ব্যাপক ক্ষতিগ্রস্থছাড়াও পুরো শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এ অবস্থায় সকালে সিআইডির ক্রাইমসিনের টিম পরীক্ষা নিরীক্ষা করে।1

পরে কিশোরগঞ্জ রেলওয়ের পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি একেএম আমিনুল হক জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে যায় সিআইডির ক্রাইম সিনের টিম। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে ওই যুবকের জাতীয় পরিচয়পত্র সনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধারের পর পরবতী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category