• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

উলিপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ২৪পিস ইয়াবাসহ শাহাজাদী বেগম(৫৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়া খাওয়ার পাড় গ্রামের মৃত মনজু মিয়ার স্ত্রী।

জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এসআই মশিউর রহমানসহ সংগীয় ফোর্স হাতিয়া ইউনিয়নের চিড়া খাওয়ার পাড় গ্রামে অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী শাহাজাদী বেগমকে তার নিজ বসতবাড়ি থেকে ২৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।

মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে ওই নারী কৌশলে মাদক ব্যবসা করে আসছিলো। উলিপুর থানার একটি চৌকস টিম তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category