• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে পারিবারিক কলহের জেরে বৃদ্ধের আত্মহত্যা

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জেরে আয়নাল হোসেন(৬৫) নামের এক বৃদ্ধ গলায় রশি দিয়ে গাছের ডালের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ধামশ্রেনী ইউনিয়নের ঠাঁকুরবাড়ি বাজারে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়। আয়নাল হোসেন পাইকপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়নাল হোসেন প্রায় ২০ বছর পূর্বে ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া থেকে ঠাঁকুরবাড়ি বাজারের পাশে বসতবাড়ি করেন। সেখানে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে জীবন-যাপন করে আসছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সাথে অভিমান করে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে গাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category