• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কালাইয়ে তেলবাহী লড়ির ধাক্কায় ব্যাটারী চালিত ভ্যানের চালক সহ নিহত ২

দিনকাল বিডি ২৪ / ২২৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।
জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী লড়ির ধাক্কায় ব্যাটারী চালিত ভ্যানের চালক রফিকুল ইসলাম (৪৫) এবং যাত্রী আব্দুস সোবহান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আরো ভ্যানের ৪জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার সময় মোকামতলা-জয়পুরহাট সড়কের কালাই পৌরশহরের টিএন্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ওসি ওয়াসিম আল বারী।

নিহতরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে আব্দুস সোবহান এবং একই গ্রামের গুদলি হোসেনের ছেলে ভ্যান চালক রফিকুল ইসলাম।

অপরদিকে আহতরা হলেন, ওই গ্রামের শাহাদত আলীর ছেলে সুজাউল ইসলাম (৫০), ইয়াজুদ্দিনের উদ্দিনের ছেলে মুনছর আলী (৩২), রজিব উদ্দিনের ছেলে কোরবান আলি (৪৬) এবং বাচ্চু মিয়ার ছেলে আইজুল (৩৭) ।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোবহানকে মৃত ঘোষণা করেন এবং আহত অটোভ্যান চালক রফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তিনিও মারা যান।

প্রত্যক্ষদর্শী, আহত ব্যক্তি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রাম থেকে আলুর জমিতে ভরা/বাধা দেওয়ার কাজ শেষে অটোভ্যান যোগে নিজ বাড়ি ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামে ফেরার পথে ঘটনাস্থলে পিচন থেকে আসা তেলবাহী লড়ি অটোভ্যানকে ধাক্কা

দেয়। এ ঘটনায় অটোভ্যানটির যাত্রী রাস্তায় ছিটকে পড়ে যায় এবং ভ্যানটি পাশে খাদে পড়ে যায়। তেলবাহী লড়িটি অটোভ্যানকে রক্ষা করতে গিয়ে রাস্তার উত্তর পাশের খাদে উল্টে পড়ে যায়।

এ ঘটনার পর চালক ও সহকারি পালিয়ে যায় এবং আহত ৪ জন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসীম আল বারী বলেন,নিহতের পক্ষথেকে কোন মামলা করবেনা বলে তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category