• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

দিনকাল বিডি / ৮২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় সোহাগ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত সোহাগ হোসেন পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহাগ মোটরসাইকেল যোগে ডাংমড়কা শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজের যাত্রীর ছাউনির সামনে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় ছিটকে পড়লে ঘাতক ট্রাকের চাপায় সোহাগ ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) নাজমুল হুদা বলেন, বাগোয়ান কলেজের সামনে ট্রাকের ধাক্কায় সোহাগ নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category