• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে ডুবে সে নিখোঁজ হয়।

নিহত শিক্ষার্থী ফিলিপনগর কলেজপাড়া গ্রামের রাখি হোসেনের ছেলে সজীব হোসেন (১৫)। সে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার দুপুরে সজীবসহ পাঁচ-ছয়জন বন্ধু গোলাবাড়িয়া গ্রামের কাছ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সজীব পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। আজ ভোরে খুলনা থেকে আসা ডুবুরি দল নদীতে উদ্ধারকাজ শুরু করলে সকাল ৯টার সময় সজীবকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘আমরা শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুলনা থেকে ডুবুরি দল এসে আজ সকালে নদী থেকে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থা উদ্ধার করেছে।’

দৌলতপুর থানার পরিদর্শক তারেকুল হক বলেন, ‘ভেড়ামারা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সকালে সজীব নামের ওই শিক্ষার্থীকে মৃত অবস্থা উদ্ধার করেছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category