• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় মাহামুদুর রহমানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমারকে হত্যার উদ্দেশ্যে কুষ্টিয়া আদালত পাড়ায় ফ্যাসিবাদ সরকারের ছাত্রলীগ নামধারী গুন্ডবাহিনী দ্বারা হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন।

বুধবার, (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় দপ্তর সম্পাদক মাহাফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এ্যাডঃ শামিমুল হাসান অপু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের লুৎফর রহমান কুমার, এনামুল হক, রবিউল ইসলাম দোলন, আব্দুল জিহাদ, নুরুন্নবী বাবু,,সোহাগ মাহমুদ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমানের দায়ের করা মামলায় বিভিন্ন আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারছে না পুলিশ। বক্তারা আরোও বলেন অতি দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনে সোর্পদ করতে হবে। না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category