• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত -২

দিনকাল বিডি / ৮৫ Time View
প্রকাশঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে গরু বোঝাই ট্রাক উল্টে আরমান আলী (৫৫) নামের একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সজীব আহম্মেদ (২৫) নামে একজন মোটরসাইকেল আরোহীও প্রাণ হারিয়েছেন । এ ছাড়া আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দুইজন।

শুক্রবার (২১ মার্চ) রাত ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান আলী এবং রাত সাড়ে ১২ টায় একই হাসপাতালে সজীব আহম্মেদের মৃত্যু হয়।

নিহত আরমান আলী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে। সজীব আহম্মেদ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া কামারপাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি দিশা এনজিও কর্মী হিসাবে পাবনার মুলাডুলি এলাকায় কর্মরত ছিলেন।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, শুক্রবার (২১ মার্চ) বিকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী গরু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত পাখিভ্যানের সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী ও ট্রাকচালকসহ ৪ জন আহত হন। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে ৩ জনের অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

আহতদের মধ্যে রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গরু ব্যবসায়ী আরমান আলীর মৃত্যু হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোটরসাইকেল চালক সজীব আহম্মেদ মারা যান। এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত আরও একজনের অবস্থাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category