• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গলাচিপায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন

দিনকাল বিডি / ৮৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় যুব সমাজকে মাদক ও জুয়ার করাল গ্রাস থেকে মুক্ত করতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ অংশ নেয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াত নেতা মো. শহিদুল ইসলাম, বিএনপি নেতা নিয়াজ মাহমুদ নকিব, সমাজ সেবক মো. মিজানুর রহমান, বিএনপি নেতা মো. জামাল মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক, মাওলানা আব্দুল হান্নান, গণঅধিকার পরিষদের সোহাগ চৌকিদার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি তাওহীদুল ইসলাম তাওহীদ, সেক্রেটারি কাজী খাইরুল হাসান ও গলাচিপা সরকারি কলেজ শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এলাকায় মাদক কারবারী, সেবনকারী ও জুয়ারীকে প্রতিহত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category