• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গাজায় ইসরাইলি নৃশংস হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনকাল বিডি / ১১২ Time View
প্রকাশঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মোঃ মনির হোসেন : ফিলিস্তিনি ভূখন্ড গাজায় ইসরাইলের নৃশংস হত্যার প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল, সংহতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ০৭ এপ্রিল) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পূণরায় প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ‘দ্যা ওয়াল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এবং মানবতার চরম লঙ্ঘন। যেকোন যুদ্ধের ক্ষেত্রে শিশু, নারী ও বৃদ্ধদের হামলার বাইরে রাখা হয়।

অথচ ইসরাইল সুপরিকল্পিতভাবে তাদের লক্ষ্য করেই এই হামলা চালাচ্ছে। ফিলিস্তিনিদের চিরতরে উচ্ছেদ করার লক্ষ্যে গণহত্যা চালাচ্ছে। আর বিশ্বে যারা মানবতার কথা বলেন সেই যুক্তরাষ্ট্র এই হামলায় মদদ এবং সরাসরি সহযোগিতা করছে।’ তিনি আরও বলেন, আমরা তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে না পারলেও তাদের যত পণ্য রয়েছে তা বর্জন করবো। সকল মাধ্যমে তাদের প্রকৃত চরিত্র উম্মোচন করে বিশ্বদরবারে ছড়িয়ে দিতে হবে। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে ইসরাইলের সাথে আমাদের দেশের যত চুক্তি আছে তা বাতিল করা এবং ভবিষ্যতেও যেন আর কোনো চুক্তি করা না হয়।

ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু একজন পলাতক আসামী যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আগে থেকেই মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। আমাদের দেশের সরকারের প্রতি আহ্বান জানাই যেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাকে বিচারের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করা হয়।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপ-রেজিস্ট্রার (আইন) মুহাম্মদ মাহবুবুর রহমান,

কর্মচারীদের প্রতিনিধি মো. নজরুল ইসলাম এবং শিক্ষার্থীদের প্রতিনিধি। সমাবেশে সঞ্চালনা করেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম। এসময় চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিবহণ প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ইসরাইলের ধ্বংস এবং গাজাবাসীর মুক্তি ও শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মো. আব্দুল হাকিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category