• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে ভোটের প্রচারে অংশ নেয়ায় দলীয় শৃঙ্খলা রক্ষাকারী ৩ বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে

দিনকাল বিডি ২৪ / ২৬০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম ব্যুরো ‘দিনকাল’ বিডি ২৪ ডট কম: ভোট বর্জনের আন্দোলনে থাকলেও আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেয়ায় চট্টগ্রামে বিএনপি’র তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত বিএনপি নেতারা হলেন- বন্দর থানা কমিটির সহ-সভাপতি আবু জহুর, উত্তর কাট্টলী ওয়ার্ড কমিটির সহ-সভাপতি আবদুল ওয়াহাব বাবুল (বাবুল কোম্পানি) ও পাঁচলাইশ থানা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম।

বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সই করা আলাদা বিজ্ঞপ্তিতে এ তিন জনকে বহিষ্কারের বিষয়টি বুধবার জানানো হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপি’র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী ‘দিনকাল বিডি ২৪ ডট কম কে বলেন, “নির্বাচন বর্জনের মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা নির্বাচনী প্রচার প্রচারে অংশ নেওয়ায় বহিষ্কার করা হয়েছে।” বন্দর থানা বিএনপির সহ-সভাপতি আবু জহুর চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য এম এ লতিফের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন।

এ ছাড়া আবদুল ওয়াহাব বাবুল ও আবুল কাশেম চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর, খুলশী ও পাঁচলাইশ-আংশিক) এলাকার স্বতন্ত্র প্রার্থী (ফুলকপি) এম মনজুর আলমের পক্ষে প্রচারে অংশ নিয়েছিলেন।

চট্টগ্রাম মহানগরে আওয়ামী লীগ ঘরানার হিসেবে পরিচিত মনজুর আলম বিএনপি’র মনোনয়নে ২০১০ সালে নির্বাচন করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হয়েছিলেন।

আর পূর্ব সম্পর্কের আলোকে বহিস্কৃত উক্ত বিএনপি নেতা আবুল কাশেম মনজুর আলমের পক্ষে তার নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন বলে একাধিক সূত্র জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category