• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান লেয়াকত কে মানসিক প্রতিবন্ধি বললেন জেলা পুলিশ সুপার!

দিনকাল বিডি ২৪ / ২০০ Time View
প্রকাশঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

চট্টগ্রাম থেকে এম, এ কাশেম : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আংশগ্রহণকৃত প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্।
তিনি বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা লেয়াকত কে মানসিক প্রতিবন্ধী বললেন। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বাঁশখালী থানা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা শেষে এ সময় সাংবাদিকদের ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্ বিপিএম।ব্রিফিংকালে সাংবাদিকদের উদ্যেশ্যে তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাঁশখালী উপজেলা প্রশাসন পক্ষপাতহীন পেশাদারিত্ব বজায় রাখবে। এখানে কেউ অপরাধ করে রেহাই পাবে না।

নির্বাচনে কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। আর যারা অস্ত্রধারী সন্ত্রাসী, বিতর্কিত ব্যক্তি তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। আমরা অভিযানকে আরো জোরদার করবো। আমরা তাদের অনুরোধ করবো, এ পথ থেকে সরে যান, আপনারা আগের মতো সুযোগ পাবেন না।’

প্রসঙ্গক্রমে, বাঁশখালীর বিএনপি নেতা ও চেয়ারম্যান লেয়াকত আলীকে উদ্দেশ্য করে এক সাংবাদিক জেলা পুলিশ সুপারকে বলেন, রাতের বেলায় জনসমাগম ঘটিয়ে সরকার বিরোধী, প্রশাসন বিরোধী, বিভিন্ন স্লোগান, বিভিন্ন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে ভোট বানচালের হুমকি দিয়ে আসছে বলে বিভিন্ন মাধ্যমে থেকে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে আপনারা আইনশৃঙ্খলাবাহিনী কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা,এমন প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার বলেন, ‘আপনারা জানেন যে, তিনি ( লেয়াকত) একজন বিতর্কিত ব্যক্তি। তার বিরুদ্ধে প্রায় বিশ এর অধিক মামলা আছে। ইতোমধ্যে বেশকিছু মামলায় সে গ্রেপ্তার হয়েছিলো। তার আচরণবিধি কর্মকান্ডের কারণে আমি বলবো সে মানসিক প্রতিবন্ধি এবং ক্রিমিনালও। চেয়ারম্যান পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছিলো। ইদানিং সরকার বিরোধী যে কর্মকান্ড করছে তার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখছি এবং আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।’

ব্রিফিংকালে এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুদীপ্ত সরকার পিপিএম, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category