এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (পুরাতন) এর জোরারগঞ্জেথ ঘর তাকিয়া এলাকার আনসার ভিডিপি ক্যাম্প-ক্লাবের সামনে মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় জোরারগঞ্জ বাজারের ব্যবসায়ী জুয়েল বৈদ্য (৩৮) নিহত হয়েছেন।
সূত্র জানায়, ১ এপ্রিল রাত ৯ টার সময় ঘরতাকিয়া আনসার ভিডিপি ক্লাবের সামনে সিএনজি অটোরিক্সা থেকে নামা এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে তার মোটরসাইকেল টি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
নিহত জুয়েল বৈদ্যর অবুঝ দু’টি সন্তান রয়েছে।
দুই অবুঝ সন্তান কে নিয়ে তার স্ত্রী কান্না-বিলাপে দিশেহারা হয়ে পড়েছেন।