নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের মীরসরাইয়ের আবুতোরাব বাজারে নির্বাচনী কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামী লীগের দুই গ্রূপে সংঘর্ষ বেধে গেলে এতে কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হয়।
সূত্র জানায়, চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান রুহেল এসে দেখা করে যাওয়ার পর নির্বাচনী কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রাপ্ত খবরে প্রকাশ, সোমবার (৮ জানুয়ারি) বিকেল প্রায় সাড়ে ৪ টার দিকে মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের আবুতোরাব বাজার এলাকায় আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে নির্বাচনী কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মায়ানী ইউনিয়ন পরিষদের আওয়ামী দলীয় চেয়ারম্যান কবির হোসেন নিজামী গ্রুপের নের্তৃত্ব দানকারী তার ছোট ভাই অহিদুর ইসলামের সাথে সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুকের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় মায়ানী ইউনিয়নের আওয়ামী দলীয় ইউপি সদস্য মোঃ শহীদ উল্লাহ্, মায়ানী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি অহিদুল ইসলাম, সহ- সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন রিয়াদ, ছাত্রলীগ নেতা ফাহাদ, জুয়েল, রনি, ইমন, ফয়সাল বাপ্পী সহ কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল নির্বাচিত হওয়ার পর বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
তারই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৪টার দিকে তিনি আবুতোরাব বাজারে গিয়ে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষ করে ফিরে যাওয়ার পর পর- ই এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনা প্রসঙ্গে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের বলেন, আবুতোরাব বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও জানান দেন ও