বাঘা(রাজশাহী) প্রতিনিধি, রাজশাহী বাঘা উপজেলার বাউসা মহাবিদ্যালয়ের কলেজ শিক্ষক জহুরুল ইসলাম রানার জানাজার নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
সোমবার বাদ জহর বাঘা শাহী মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আগের দিন রোববার রাতে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জহুরুল ইসলাম রানা বাঘা পৌরসভার মশিদপুর গ্ৰামের মরহুম মজিবর ডাক্তারের বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি মা ,স্ত্রী ও ছেলে সহ বহু গুণগ্ৰাহি রেখে যান।
জহুরুল ইসলাম রানা জীবদ্দশায় বিএনপি রাজনীতির সাথে জড়িত থেকে বাঘা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। বিএনপি’র সাবেক এই নেতার জানাজার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট লায়েব উদ্দিন লাভলু,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জাতীয় পার্টির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চারঘাট বিএনপি নেতা, সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, আড়ানী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনজারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন , সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাঘা পৌর বিএনপি’র সভাপতি কামাল হোসেন, তফিকুল ইসলাম,
সাবেক অধ্যক্ষ , বাউসা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান,প্রভাষক সানোয়ার হোসেন,পল্লী চিকিৎসক মুক্তার বারিসহ শ্রেণী পেশার লোকজন। সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।