• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

জামালপুরে বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরে বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার মালিক সমিতি। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে শহরের বকুলতলা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রতন, হযরত শাহজামাল (র:) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, সানরাইজ ডায়াগনোষ্টিক সেন্টারের পরিচালক খোকনসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার মধ্য রাতে একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রসহ শহরের সরদারপাড়ায় বেসরকারি এম এ রশিদ হাসপাতালে প্রবেশ করে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে। এ সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসী, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্সরেসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়। এই ঘটনায় কয়েকজন আহত হন ও হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স, কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সবাইকে ভয়ভীতি প্রদর্শন করে সন্ত্রাসীরা। মানববন্ধন থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে এসব সন্ত্রাসীদের গ্রেফতার করার আল্টিমেটাম দেন বক্তারা। অন্যথায় জেলার সকল বেসরকারি হাসপাতাল বন্ধসহ কঠোর কর্মসুচি ঘোষণার হুশিয়ারি দেন তারা।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক । তিনি বলেন, হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুইটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category