• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানাস্থ ঔষধ দোকানে চার লক্ষাধিক টাকার ঔষধ চুরি

দিনকাল বিডি / ২৩৭ Time View
প্রকাশঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাস্থ এলাকায় একটি ঔষধের দোকানে সংঘটিত হয়েছে চুরির ঘটনা। দোকানের শার্টারের তালা ভেঙ্গে অজ্ঞাত চোরের দল চুরি করে নিয়ে গেছে চার লক্ষাধিক টাকা মূল্যামানের ঔষধ।

ঘটনাটি ঘটেছে দেবীপুর ইউনিয়নের ১১ মাইল বাজারের মাসুদ ফার্মেসী নামক একটি ঔষধের দোকানে। এ ঘটনায় বুধবার (২২ ফেব্রুয়ারী) ক্ষতিগ্রস্থ দোকান মালিক রফিকুল ইসলাম (৬৫) বাদী হয়ে ভূল্লী থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) রাত পৌনে বারোটার দিকে মামলার বাদী দোকান মালিক তার ঔষধের দোকান তালাবদ্ধ করে বাসায় চলে যায়। বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে সে এসে দেখতে পায় তার দোকানের শার্টারের তালা ভেঙ্গে অজ্ঞাত চোরের দল চুরি করে নিয়ে গেছে দোকানে রাখা চার লক্ষাধিক টাকা মূল্য মানের নানা ঔষধ।

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই চোর সনাক্ত করে চুরি করে নিয়ে যাওয়া ঔষধ উদ্ধার ও চোর চক্রকে আটক করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category