• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ, এক আইনজীবী আটক

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

মোঃ মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির-ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে ও বিএনপির মহাসচিবসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা মহিলা দল। এতে অংশ নেন আইজীবী ফোরামের নেতারাও। তবে মিছিল মেষে এক আইজীবীকে আটক করে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে বিএনপির জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয়ে থেকে বের হয়ে শহরের আমতলা হয়ে পুন:রায় দলীয় কার্যালয়ে ফিয়ে যায়। এসময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। এসময় ইয়াজুল ইসলাম নামে এক আইজীবীকে দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। এসময় তাকে টেনে হিচড়ে ভ্যানে তুলে। আইজীবিকে আটকের সময় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার শিখার সাথে পুলিশের ধস্তাধস্তি হয়।

এ বিষয়ে জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস বলেন, ‘গত ২৮ তারিখের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে তারাই হামলা চালিয়েছে, পুলিশ ফাঁড়িতেও তারাই হামলা চালিয়েছে। বিএনপি এসব কিছু করেনি। তবুও তারা মিথ্যা মামলায় গেপ্তার-হয়রানি করছে। আগামীকাল হরতালের সমর্থনে আজও একটি বিক্ষোভ মিছিল বের করলে শহর ঘুরে আসার পর এক আইনজীবীকে আটক করে পুলিশ। যা নিন্দনীয়। অবিলম্বে তার মুক্তির দাবি করছি। বিএনপির দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে জানান তিনি।

আইনজীবীকে আটকের ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, উস্কানির অভিযোগে ইয়াজুল ইসলামকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category