• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ডালিয়াও বাদ, ফারুকের সঙ্গে মাঠ কাঁপাবেন মাহি

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আপিলেও মনোনয়নপত্র বাতিল হয়েছে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী আয়েশা আখতার জাহান ডালিয়ার। তিনি আওয়ামী লীগের শিল্প ও বাণির্জ বিষয়ক উপ-কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মীনি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে আয়েশা আখতার জাহান ডালিয়ার প্রার্থীতা বাতিলের আদেশ বহাল রাখা হয়। এর আগে গত ৩ ডিসেম্বর যাচাই বাছাই শেষে ভোটারদের নমুনা স্বাক্ষর ও তথ্যের গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা।

রাজশাহী-১ আসনে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। তার সঙ্গে ভোটে লড়তে চারজন আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে তিনজনের বাদ পড়েছেন। টিকে রয়েছেন ঢাকাই সিনামার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। ফলে এবার হেভিওয়েট প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে ভোটের মাঠে লড়বেন তিনি।

গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চিত্রনায়িকা মাহিয়া মহিরও প্রার্থীতা বতিল করে রাজশাহী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ। পরে বাংলাদেশ নির্বাচন কমিশনে আপিল আবেদন করলে গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন মাহির প্রার্থীতা বৈধ ঘোষাণা করেন।

এর আগে আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত দুই নেতা আখতারুজ্জামান আখতার ও গোলাম রাব্বানী স্বতন্ত্রী প্রার্থী হয়ে নির্বাচন কমিশনে মনোনয় জমা দিলে গত ৩ ডিসেম্বর জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীতা বাতিল করে। পরে ইসিতে আপিল আবেদন করলে গত ১৩ ডিসেম্বর শুনানিতে তাদের দুজনেরেই প্রার্থীতা বাতিল করে দেন।

এই দুই স্বতন্ত্র প্রার্থী হাইকের্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন।এদিকে, চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রার্থীতা ফিরে পাবার পর নির্বাচনী এলাকা গোদাগাড়ী-তানোর উপজেলার বিভিন্ন প্রার্থী দিন রাত সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে কুশল বিনিময় ও দোয়া চাইছেন। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর মাহি গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নে তিনি ভোটারদের সঙ্গে সাক্ষাত করে কুশল বিনিয়ম করেন।

এছাড়াও এই আসন থেকে ভোটের মাঠে লড়বেন, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন মন্ডল, এনপিপির নুরুন্নেসা, বিএনএমের প্রার্থী শামসুজ্জোহা বাবু, তৃণমূল বিএনপির জামাল খান দুদু, বিএনএফের আল-সাআদ ও মুক্তিজোটের বশির আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category