• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দাবি উপক্ষো করে তফসিল রাবি’র জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ

দিনকাল বিডি ২৪ / ২১৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের গণদাবী উপেক্ষা করে নির্বাচনী তফসিল ঘোষণায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবি। রোববার এক বিবৃতিতে মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বিবৃতিতে তারা জানান, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফার চলমান আন্দোলনের মধ্যেই সরকারের অনুগত নির্বাচন কমিশন গত ১৫নভেম্বর ২০২৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে আমরা তাতে উদ্বিগ্ন। গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে, ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণ করে বর্তমান সরকারের ক্ষমতা কুক্ষিগত করার যে অপপ্রয়াস তা বাস্তবায়নের নীলনকশা বাস্তবায়নে তৎপর নির্বাচন কমিশন।

বর্তমান প্রেক্ষাপটে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব ছিল বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা। উন্নয়ন সহযোগী আন্তর্জাতিক স¤প্রদায়ের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সংলাপে বসার জন্য তাগিদও রয়েছে। এসব কিছুই উপেক্ষা করে রাজনীতির মাঠ অসমতল রেখে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের যে আশ্বাস নির্বাচন কমিশন দিয়েছেন তা তামাশা ছাড়া আর কিছু নয়।

বিএনপিসহ বিরোধী শীর্ষ নেতৃবৃন্দকে হামলা মামলা দিয়ে জেলে বন্দি করে, অস্বাভাবিক গতিতে তাদের মামলার রায় দিয়ে নির্বাচনে অযোগ্য করে সেটা সম্ভব বলে দেশবাসী বিশ্বাস করেনা। বর্তমান সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতা দখল করতে চায় যা দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দেবে। একতরফা প্রহসনের নির্বাচনের ফলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায় এই সরকার এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশনকেই নিতে হবে।

অবিলম্বে বিতর্কিত ও একতরফা নির্বাচনী তফসিল অবিলম্বে বাতিল ঘোষণা করে জাতীয় নেতৃবৃন্দসহ বিরোধী দলের সকল কারাবন্দীদের অবিলম্বে মুক্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে একটি নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উদাত্ত আহŸান জানাই। একই সাথে উন্নয়ন সহযোগী দেশগুলোর ও জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহের পরামর্শ গ্রহণ করে এবং অবাধ ও সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জোর দাবি জানাই।

বিবৃতিতে স্বাক্ষরদানকারী শিক্ষকগণ হলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ডঃ এফ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ডঃ মোঃ মাসুদুল হাসান খান (মুক্তা), প্রফেসর মোঃ ফজলুল হক সহ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আরো প্রায় দেড় শতাধিক সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category