• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেশটা নতুন বাংলাদেশ হয়েছে, নতুন আকাঙ্ক্ষা জন্মেছে, নতুন ভাবনা জন্মেছে, এ গুলোকে সবাই মিলে কাজে লাগাতে হবে,.চট্টগ্রামে কেন্দ্রীয় বিএনপি’ নেতা খসরু

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে অনেক রকম সমস্যা আছে। আর সে সব সমস্যার সমাধান না দিয়ে যদি উল্টো সমস্যাকে রাজনৈতিক মূলধন বানিয়ে ফেলা হয় তাহলে আর সে সমস্যার সমাধান হবে না।
তাই সমস্যার সমাধান করতে হবে। সে সব সমস্যার নিয়ে কথা বলতে হবে, চেষ্টা করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং কাজ করতে হবে।
সমস্যাকে মূলধন করলে সমস্যা আরো গুরুতর: হবে, এবং আরো গভীরে যাবে। দেশটা নতুন বাংলাদেশ হয়েছে, নতুন আকাঙ্ক্ষা জন্মেছে, নতুন ভাবনা জন্মেছে, আর এ গুলোকে সবাই মিলে কাজে লাগাতে হবে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মহানগরীর সল্টগুলা ক্রসিং এলাকায় অবস্থিত সীম্যান্স হোস্টেল ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে কঠিন চীবর দান উৎসব উপলক্ষে ইপিজেড সার্বজনীন বৌদ্ধ বিহার আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, সমস্যাকে যদি রাজনৈতিক মূলধন বানান, কিংবা কোনো একটি সরকারকে বেকায়দায় ফেলার জন্য কিংবা বিশেষ নেরেটিভ তৈরি করার জন্য, তাহলে সেটা তো সমাধান হবেই না, বরং আরো বেশি সমস্যার সৃষ্টি হবে।
এমন কি, এতে সমস্যা আরো বেড়ে গিয়ে তা বিপদ বাড়িয়ে দিবে। যাদের মাথা বিক্রি করে সেই ধরনের বিভক্তি সৃষ্টি করা হচ্ছে; সে সব লোকগুলো সবচেয়ে বেশি কষ্ট পাবে।
তিনি আরও বলেন, আর ওই নেতা সে তার চরকা ঘুরিয়ে লাভবান হবে। কিন্তু, যে লোক গুলোকে ব্যবহার করছে, যাদের কথা বলে সে নেতা হওয়ার চেষ্টা করছে, যাদের কথা বলে বিভক্তি সৃষ্টি করছে, এ লোক গুলো কিন্তু কষ্টে পড়ে যায়। তাই ঐক্যবদ্ধ থেকে সমস্যার সমাধান করতে হবে।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’র কথা উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির যে ৩১ পয়েন্ট সংস্কার, এতে কিছু বাকি নেই। ধর্মের সমাধান আছে, অর্থনৈতিক সমাধান আছে, রাজনৈতিক সমাধান আছে, সামাজিক সমাধান আছে, বিচারের সমাধান আছে। কেউ যদি সেই সমস্যার সমাধান এখন দিতে পারে ভালো। আমরা তো এসব সংস্কারের কথা বলছি। এগুলোর পরে যদি আরো কিছু বাকি থাকে সেগুলো আমরা করবো।
বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাথের এর সভাপতিত্বে ও প্রিয়রত্ন মহাস্থবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, পাথরঘাটা মহাবোধি বিহারের অধ্যক্ষ ভদন্ত পি. লোকানন্দ মহাথেরো। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইপিজেড সার্বজনীন বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জ্ঞানসারথি অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাথেরো। অতিথি ছিলেন মহানগর জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক রুবেল বড়ুয়া। এতে প্রধান জ্ঞাতি ছিলেন শীলকূপ জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাথেরো, প্রধান ধর্মদেশক ছিলেন ত্রিপিটক গবেষক ভদন্ত শাসনবংশ মহাথেরো, মুখ্য সন্ধর্মদেশক ছিলেন সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা এইচ শীলজ্যোতি মহাথেরো, সদ্ধর্মদেশক ছিলেন জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যজিত মহাথেরো, চট্টগ্রাম সাংঘিক বৌদ্ধ বিহারের ভদন্ত ড. সুমনপ্রিয় থেরো, ইপিজেড সার্বজনীন বৌদ্ধ বিহারের সভাপতি অধ্যাপক জ্ঞান রত্ন মহাথেরো, সাধারণ সম্পাদক ডা.সুমেধ কুমার বড়ুয়া, এস প্রিয়রত্ন থেরো, উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এস এম সাইফুল আলম, শাহ আলম, সদস্য নিয়াজ মো. খান, আনোয়ার হোসেন লিপু, ইপিজেড থানা বিএনপির সভাপতি সরফরাজ কাদের রাসেল, সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল, কেন্দ্রীয় সদস্য বিপ্লব পার্থ, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, মহানগর জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সদস্য সচিব কমল জ্যোতি বড়ুয়া, জয়দত্ত বড়ুয়া, সুমন বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, সজল বড়ুয়া প্রমুখ।
পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী সন্ধ্যায় মুহুরী পাড়ায় বিএনপি’র দলীয় কার্যালয় উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category