‘দিনকাল বিডি ২৪ ডট কম চট্টগ্রাম অফিস : বাংলাদেশের গণমাধ্যম জগতের তারকা ব্যক্তিত্ব, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র সাবেক মহাপরিচালক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একমাত্র মুখোপত্র দৈনিক ‘দিনকাল’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশন ( বিটিভি)’র এক সময়ের জনপ্রিয় উপস্থাপক ও টক্ শো’র প্রিয় মুখ
ড: রেজওয়ান সিদ্দিকীর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্র জানায়, তিনি গত বেশ কয়েক দিন যাবত শারীরিক অসুস্থ্যতার মধ্যে থেকে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে সুন্দর মায়াময় এ পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে সরকারের বাসিন্দা হয়ে যান।
ভ. রেজওয়ান সিদ্দিকীর ইন্তেকালে বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশক ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের অন্যান্য নের্তৃবৃন্দ গভীর শোক্ প্রকাশ করেছেন।
নের্তৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ তার শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা ও জানিয়েছেন।