• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রæয়ারী বিকেল ৪ টায় ফতেপুর বাজারে ৫ নং আড়ানগর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা ছাত্রলীগ ও অনুষ্ঠানের সভাপতি আবু সুফিয়ান হোসাইন। সম্মোলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি।

অনুষ্ঠানে প্রধান বক্তা উপজেলা ছাত্রলীগের সম্পাদক আহসান হাবীব পান্নু, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান আলী কমল, সম্পাদক জাহিদুল ইসলাম, জাহানপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুরাদ মোবারক, প্যানেল মেয়র মেহেদি হাসান, সম্মেলন অতিথি উপজেলা ছাত্রলীগের সহ -সভাপতি তারিকুল ইসলাম জয়, আনিছুর রহমান, ইউসুফ আলম, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান প্লাবন, সাংগঠনিক সম্পাদক আসিব বাবু, অর্থ বিষয়ক সম্পাদক বায়েজিদ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে সন্ধা সাড়ে ৭ টায় ফিরোজ কবিরবে সভাপতি ও সোহান সরকারকে সাধারণ সম্পাদক করে বার্ষিক কমিটি অনুমোদন দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category