• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নানার বাড়িতে বেড়াতে এসে মোহনপুরে পানিতে ডুবে আড়াইবছরের শিশুর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে সাফিউন নামের আড়াইবছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের তশোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাফিউন, সে রাজশাহীর চারঘাট উপজেলার কালুঘাটি গ্রামের কানন ইসলাম বাঁধনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে শিশু সাফিউন তাঁর নানার বাড়ি মোহনপুর থানাধীন তশোপাড়া গ্রামে বেড়াতে আসে। শুক্রবারে সকালে সে ক্রিকেট ব্যাট বল নিয়ে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে বাড়ির পাশে ছোট ডোবায় বলটি পড়ে যায়। শিশু সাফিউন বলটি তুলতে গেলে পানিতে ডুবে যায়। পরে তাঁর পরিবারের লোকজন খোঁজাখুজি করতে গিয়ে ডোবার পানিতে ভেসে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আছের আলী বলেন, পানিতে ডুবে নিহত শিশুর বিষয়ে থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category