• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় আওয়ামী লীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ সোমবার, ২২ মে, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার সারা দেশের মত নওগাঁর পোরশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নিতপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমাদুল হক শাহ্, গোলাম মোস্তফা সরকার খোকা, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category