• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কমিটি গঠন

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট নিলক্ষিয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে নিলক্ষিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে চৌরাস্তা মোড় এলাকায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মজিদ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন আকন্দ।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উবাইদুল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, উপজেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক স্বাধীন শেখ, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক আকতার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম রবিন, বগারচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফ উদ্দিন শরীফ, সাধারণ সম্পাদক মাহবুব আলম ।
আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, নতুন নেতৃত্ব তৈরি করা, ত্যাগী নেতাদের মূল্যায়ণ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরে আবদুল মালেককে আহবায়ক, সাজু মিয়াকে সিনিয়র যুগ্ন আহবায়ক ও আবুল কাশেমকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট নিলক্ষিয়া ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category