• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় বিষন্নতায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় অতিরিক্ত বিষন্নতায় শিউলি খাতুন নামে ৩০ বছরের এক গৃহবধূ গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ২২ এপ্রিল সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিউলি খাতুন ওই এলাকার আব্দুল আজিজ মন্ডল শক্তির স্ত্রী। তার বাবার বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে।

পরিবারের বরাৎ দিয়ে পুলিশ জানায়, মৃত গৃহবধুর প্রথম পূত্র সন্তান হয়ে মারা যায়। পরে তার দুটি কণ্যা সন্তান হয়। দুটি কণ্যা সন্তান হলেও পূত্র সন্তান মারা যাওয়ার পর থেকেই সে বিষন্নতায় ভুগছিলেন। সেকারণে শশুর বাড়ি ও মায়ের বাড়ির সকলের সাথেই শিউলি খুব খারাপ আচরণ করতেন। ওই বিষন্নতা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ আরও জানান, ঘটনার দিন সকালে শিউলি সকলের অজান্তে ঘরের দরজা লাগিয়ে নিজের শয়নকক্ষের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের দরজা লাগানো দেখে সন্দেহ হয় তাদের। পরে ঘরের জানালা দিয়ে তাকে ঝুলতে দেখে ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্তা থেকে নামায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

এদিকে ময়নাতদন্তের পরে এদিন সন্ধ্যায় গৃহবধূ শিউলি খাতুনের লাশ তার মায়ের বাড়ি কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে বলে একটি সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category