• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় স্ত্রীর পরকীয়ার অভিযোগে স্বামীর আত্মহত্যা!

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

রকুন্নজামান বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
স্ত্রীর পরকীয়ার জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে নাটোরের বাগাতিপাড়ার জুয়েল রানা (২৭) নামের এক যুবক। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে ওই এলাকার বড় চিথলিয়া গ্রামের রহিমুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মাস আগে চকগোয়াস গ্রামের আব্দুস সামাদের মেয়ে সেবা খাতুনকে পারিবারিক ভাবে বিয়ে করেন জুয়েল । বিয়ের ১৫ দিন পর স্মামীর বাড়ি থেকে চলে গিয়ে ঈশ্বরদী ইপিজেডে কাজ শুরু করেন স্ত্রী সেবা। এরপর ওই ইপিজেডে চাকরির করতে গিয়ে প্রেমিক আতিউর রহমানকে একসাথে দেখেন তিনি। এ ঘটনার পর বেশ কয়েকবার মুঠোফোনে স্ত্রীর সাথে কথা বলে সংসার ঠিক করতে চান জুয়েল, কিন্তু তাতে রাজি হয়নী স্ত্রী সেবা। এ ঘটনায় একাধিকবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করবেন বলে জানান নিহত জুয়েল।
নিহতের মা নাসিমা বেগম জানান, ইপিজেডে চাকরি হয়েছে জানিয়ে বাসা ভাড়া করতে যাচ্ছে বলে সকালে বাড়ি থেকে বের হয় জুয়েল। প্রায় ২ঘন্টা পরে ফিরে এসে ‘মা’ বলে জোরে চিৎকার করে বাড়ির উঠানে পড়ে যায় সে। এসময় প্রতিবেশীদের ডাকলে,তারা এসে জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহীতে রেফার্ড করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category