• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে জেলা বিএনপির পক্ষ থেকে ডেঙ্গু সতেনতা বিষয়ক লিফলেট বিতরন

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে জেলা বিএনপির পক্ষ থেকে ডেঙ্গু সতেনতাবিষয়ক লিফলেট বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাট পৌর এলাকার লঞ্চঘাট, রাহাতের মোড়, ফলপট্টি, নাগেরবাজার, কাপোড়ের পট্টি, চাল পট্টি, সাধনার মোড়, কাজী নজরুল ইসলাম রোড়সহ শহরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরন করা হয়। ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম এর নেতৃত্বে এ লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, বিএনপি নেতা এ্যাড ওয়াদুত মুক্ত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, জাতীয় আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড মোশাররফ হোসেন মন্টু, যুব নেতা মনিরুজ্জামান মান্না, এ্যাড সাজ্জাদ হোসাইন, শেখ ওমর আলী মুন্না, জসীম সরদারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, বর্তমানে সারাদেশে ডেঙ্গু মহাপ্রকট আকারে ধারন করবার কারনে প্রতিনিয়ত ডেঙ্গু রোগে মানুষ মারা যাচ্ছে। তাই ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে জনগনকে সচেতন করতেই এই লিফলেট বিতরন করছি। এ সময় প্রত্যেক ব্যক্তিকে যার যার অবস্থান থেকে ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category