বাগেরহাটপ্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ৭ জন প্রতিদ্বদ্বীতা প্রার্থী কাগজ-কলম ও ঘোষণায় থাকলেও মাঠে প্রচার প্রচারণায় রয়েছেন মাত্র দু’জন । আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ(নৌকা) ও আওয়ামী লীগ থেকে নমিনেশন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন(ঈগল)সতন্ত্র প্রাথী ।
বদিউজ্জামান সোহাগ সোমবার সকাল থেকে নেতা কর্মীদের নিয়ে পুটিখালী ও বণগ্রাম ইউনিয়নের ভোটারদের বাড়ী বাড়ী হাটওে বাজারে গিয়ে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও পথ সভা করেন । তিনি প্রতিদিন বিরামহীন গণসংযোগে ছুটছেন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লায়।
সতন্ত্র প্রার্থীলিফলেট ও গনসংযোগ করলেও অপর ৫ প্রার্থীর প্রচার প্রচারনা চোখে পড়ার মত না । হতাশায় ভূগছেন তাদের কর্মী সমর্থকেরা । মোরেলগঞ্জের ১৬টি ইউনিয়ন, পৌরসভা ও শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ এলাকায় নৌকা ও ঈগল প্রতীকের পোষ্টার, ব্যানার ঝুলিয়েছেন তাদের কর্মীরা।
জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী(লাঙ্গল) প্রতীক নিয়ে নামে মাত্র প্রচার প্রচারণাচালাচ্ছেন। এ ছাড়া তৃণমূল বিএনপি’র লুৎফুন নাহার রিক্তা(সোনালী আশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন(বিএনএম) এর রেজাউল ইসলাম রাজু (নোঙ্গর), এনপিপি’র মো. লোকমান হোসেন(আম) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. বদরুজ্জামান (ছড়ি) প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিযোগীতায় থাকলেও এখনো প্রচার প্রচারণায় সরব হতে পারেননি।