• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

বেপরোয়া কাঁকড়া ট্রাক্টরের সাথে সংঘর্ষ পোরশায় সুমনের পরে চলে গেলেন আজিমও

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

বেপরোয়া কাঁকড়া ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ নওগাঁর পোরশায় সুমনের পরে চলে গেলেন আজিমও। বুধবার দুপুরের দিকে নাজমুল হক সুমন (২১) ও আজিম উদ্দিন (১৮) দুইবন্ধু মোটরসাইকেল যোগে নিতপুর থেকে পোরশার সুতরইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় তারা নিতপুর-সারাইগাছী সড়কের নিতপুর ব্রীজ এলাকায় পৌঁছিলে ইট ভাটার রাস্তা থেকে হঠাৎ করে একটি মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে মেইন সড়কের উপর উঠে পড়ে। এতে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষ ঘটে। ফলে ঘটনাস্থলে নিহত হন নাজমুল হক সুমন। আহত অবস্থায় আজিম উদ্দিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১১টায় আজিম মারা যান। নাজমুল হক সুমন উপজেলার নিতপুর শিতলীডাংপাড়ার মজিবর রহমানের ছেলে ও আজিম উদ্দিন নিতপুর গোপাল গঞ্জ এলাকার মোতাহারের ছেলে। পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। এবিষয়ে এ পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category