• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জে জহুরুল হকের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্য ও জোড়খালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি জহুরুল হক হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামীদের ফাঁসির দাবিতে মাবনবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৩ আগষ্ট) বেলা ১১টায় জোড়খালী ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান বেলাল, দপ্তর সম্পাদক শাহালী খান, জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি সর্দার আব্দুল হাই মেম্বার, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার প্রমুখ।

বক্তারা গ্রেপ্তারকৃত সকল আসামীদের বিচার দাবি ও পলাতক আসামী দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। মানবন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেয়।

উল্লেখ্য, গত ২২ জুলাই রাত ১১টার দিকে জোড়খালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সাবেক যুবলীগ ও বর্তমান শ্রমিকলীগ নেতা জহরুল হক আতামারী বাজার থেকে মটরসাইকেল যোগে তার বাড়ি ফুলজোড় ফেরার পথে তার বাড়ির কাছাকাছি একটি মাদ্রাসা সংলগ্নে পৌছালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হোন।

পরদিন রাত ২৩ জুলাই নিহত জহুরুল হকের বড়ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে বর্তমান ইউপি সদস্য উজ্জল সরকারকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামীসহ এখন পর্যন্ত ৮ জন কারাগারে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category