এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার অধিবাসীদের নিয়ে সংযুক্ত আরব আমিরাত এ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম নামের পুরোনো কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে নতুন কমিটি গঠিত হয়েছে।
নব নির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ নুরুন্নবী চৌধুরী।
এবং উক্ত কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুল করিম ভূইয়া, সিনিয়র সহ সাধারণ সম্পাদক রিয়াদ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সামছুল আরিফ ভুঁইয়া, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক নুর উন নবী। পরবর্তীতে নির্বাচিত সবাই বৈঠকে মিলিত হয়ে অপরাপর যোগ্য ব্যক্তিদের বিভিন্ন পদে দায়িত্ব দেয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম এর নব নির্বাচিত কমিটির সবাই কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন- মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র বর্তমান যুগ্ম আহবায়ক ও গত জাতীয় সংসদ নির্বাচনে মীরসরাই আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, মীরসরাই উপজেলা বিএনপি’র সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য দিদারুল আলম মিয়াজি প্রমুখ।
নের্তৃবৃন্দ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত’র নব নির্বাচিত কমিটির সকল সদস্যদের মাধ্যমে বিএনপি’র রাজনৈতিক শক্তি বৃদ্ধি সহ মীরসরাই উপজেলার উন্নয়ন কর্মকান্ডে বিশেষ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।