• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

যতোদিন এই বাংলাদেশ থাকবে ততোদিন শহীদ জিয়া’র নাম মানুষের হৃদয়ে গাথা থাকবে….চট্টগ্রামে ডাঃ শাহাদাত

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল বিডি ২৪ ডট কম’ চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা গণতন্ত্র পেয়েছিলাম। দেশের মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছিলো।

কিন্তু সেই গণতন্ত্র ও অধিকার আজ ভূলুণ্ঠিত। দেশে আজ ভোটাধিকার ও গণতন্ত্র নেই।এই পরিস্থিতি থেকে দেশ ও জনগণকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে নগরের কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে ১৯ জানুয়ারি শহীদ জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীর কর্মসূচির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

ডাঃ শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়নে ব্যাপক ভিত্তিক কর্মসূচি গ্রহণ করে তিনি ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। তিনি এদেশের উন্নয়নের জন্য দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে গেছেন।

যতোদিন এই বাংলাদেশ থাকবে ততোদিন শহীদ জিয়ার নাম মানুষের হৃদয়ে গাথা থাকবে।এ সময় তিনি আগামীকাল ১৯ জানুয়ারি দলীয় কার্যালয় নাসিমন ভবন গরিব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভায় নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান।

মহানগর বিএনপি’র আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং আহবায়ক কমিটির সদস্য মোঃ কামরুল ইসলামের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য হারুন জামান, মাহবুব আলম, আর ইউ চৌধুরী শাহীন ও আনোয়ার হোসেন লিপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category