• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ

দিনকাল বিডি ২৪ / ২৩৬ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে শুক্রবার সকাল আটটায়। এখন সর্বত্র চলছে শেষ মুহূর্তের হিসেব-নিকেশ। কে কোন আসনে এগিয়ে রয়েছেন, কে কোথায় কত ভোট পাবে। কোন কেন্দ্রে কত পারসেন্ট ভোট পরবে। কোন প্রার্থী শেষ সময়টুকু কোথায় প্রচারে কাজে লাগাচ্ছেন এ নিয়ে চুলচেরা বিশ্লেষণের কমতি নেই। নতুন মাত্রা যোগ হয়েছে ভোট নিয়ে জটিল অংক কষা, জল্পনা-কল্পনা।

এবার রাজশাহীর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। রাজশাহী-২ আসনটি ছেড়ে দেয়া হয়েছে জোট প্রার্থীকে। রাজশাহী-৩ আসনে নেই স্বতন্ত্র প্রার্থী। বাকি আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্ব›িদ্বতায় মাঠ সরগরম। তবে সবগুলো আসনে শক্ত প্রার্থী আছে।

প্রচারণার শেষ সময়ে সর্বত্র আলোচনা শুধু জাতীয় নির্বাচন নিয়ে। অলি-গলির চায়ের দোকানেও নির্বাচনি ঝড় বইছে। চাকরিজীবি, ব্যবসায়ী, রিকশা চালক, আগন্তুক, দিন মজুরসহ নানা শ্রেণি পেশার মানুষ যারাই চায়ের দোকানে বসছেন তাদের বেশিরভাই নির্বাচনি আলোচনায় কে কত ভোট পাবে, কে জিতে যাবে চলছে হিসেব নিকেশ। চলছে বিভিন্ন প্রার্থীর প্রশংসা, উন্নয়নের নানা দিক তুলে ধরাসহ চলছে সমালোচনাও।

দ্বাদশ জাতীয় নির্বাচনে শতভাগ সুষ্ঠু ও উৎসবমুখর ভোটের পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রæতি দিয়েছেন নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। জাল ভোট প্রদান, কেন্দ্র দখলের চেষ্টা এবং প্রতিদ্ব›দ্বী প্রার্থীর পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়ার চেষ্টা করলে সাথে সাথে ভোট বন্ধ করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

এই কারণে এবার ভোটাররা অনেকটা আশ্বস্ত হয়েছেন যে, সুষ্ঠ ভোট হবে। তারা কেন্দ্রে গিয়ে নিজের পছন্দ মতো প্রার্থীকেই ভোট দিতে পারবেন। নৌকার এবং স্বতন্ত্র প্রার্থীরাও সেভাবে ভোটের মাঠ গুছিয়ে নিয়েছেন। দলের নেতাকর্মী, স্থানীয় ভোটারসহ নানা শ্রেণি-পেশার মানুষের মন জয়ের চেষ্টা করছেন। প্রার্থীর ইমেজের কারণে এলাকাভিত্তিক গ্রহণযোগ্যতাও প্রাধান্য পাচ্ছে। আঞ্চলিকতাকেও কাজে লাগানোর চেষ্টা করছেন প্রার্থীরা।

রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আছেন তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি বাদে আরও তিন স্বতন্ত্র প্রার্থী আছে। তবে এই আসনে সবচেয়ে বেশি এগিয়ে আছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুÐুমালার সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানী এবং ঢাকার চলচ্চিত্র অভিনেত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম-সাধারণ সম্পাদক শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি)। এছাড়াও আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য আয়েশা আক্তার ডালিয়াও।

রাজশাহী-২ আসনে ১৪ দলের মনোনয়ন পেয়েছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তার শক্ত প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। এই আসনে স্বতন্ত্র প্রার্থী সুবিধাজন অবস্থায় আছেন। এছাড়া রয়েছেন জাসদের মহানগর সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলীও প্রচারণায় ভালো অবস্থান করেছেন। তবে বাকি চারজনের সেভাবে প্রচারণা লক্ষ্য করা যায়নি।

রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তার প্রতিদ্ব›দ্বী আছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু। তিনি অনেকটা নিরবে প্রচার-প্রচারণা চালিয়ে গেছেন।

রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য এনামুল হক। এই আসনে প্রচারণার শুরু থেকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা, নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেয়ার অভিযোগ আছে। দুই প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার কাছে কথা দিয়ে এসেছিলেন সংঘর্ষে জড়াবেন না। তারপরও এই আসনে বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে। এই আসনে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা সাধারণ সম্পাদ আবদুল ওয়াদুদ দারা। তার শক্ত প্রতিদ্ব›দ্বী আছেন জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবায়দুর রহমান। এছাড়াও এই আসনে জাতীয় পার্টির প্রার্থী আবুল হোসেন প্রতিদ্ব›িদ্বতা করছেন।

রাজশাহী-৬ আসনে চারবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন শাহরিয়ার আলম। তিনি বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তারও এবার শক্ত প্রতিদ্ব›দ্বী আছে এই নির্বাচনে। সাবেক সংসদ সদস্য রাহেনুল হক তার প্রতিদ্ব›িদ্বতা করছেন। তবে এই দুই প্রার্থীর লড়াই হবে বলে মনে করেন ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category