• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

রাণীনগরে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত , সেবা নিয়েছে ১৬হাজার নারী

দিনকাল বিডি / ১৬৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ মে, ২০২৩

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: সমাজের পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে নারীদের পিছিয়ে রেখে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। এছাড়া তথ্যসেবা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে ও দেশের পিছিয়ে পড়াসহ সকল শ্রেণির নারীরা যেন বিনামূল্যে যেকোন সেবা পেতে পারে সেই লক্ষ্য নিয়েই সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে দেশের প্রতিটি উপজেলায় “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে চালু করেছে তথ্য আপা কেন্দ্র। বর্তমানে নওগাঁর রাণীনগর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন হচ্ছে।

এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ১৬হাজার নারী তথ্য আপার কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেছেন। হাতের কাছে বিনামূল্যে বিভিন্ন সেবা পেয়ে বদলে গেছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া অনেক নারীদের জীবনধারা। বিশেষ করে বিভিন্ন চাকরীতে নারীদের আবেদন করার নিয়মাবলী, আবেদনপত্র দাখিল করা, উপজেলা প্রশাসনের কোন দপ্তর থেকে কোন কোন সেবা কিভাবে পাওয়া যায় সেই তথ্য সরবরাহ করা, সরকারের প্রদান করা বিভিন্ন ভাতা পাওয়ার নিয়মাবলী জানা, মোবাইলের মাধ্যমে বিভিন্ন ভাতা পাওয়ার কৌশল জানা, কোন নারীরা কোন ধরনের সেবা সরকারের বিভিন্ন দপ্তর থেকে পেতে পারেন সেই বিষয়ে অবগত করা, সরকারের প্রদান করা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় এই রকম শত শত যতœ সহকারে সেবা বিনামূল্যে প্রদান করেছে তথ্য আপা কেন্দ্রের তথ্য আপারা। এছাড়া কোন মহিলা কোন সমস্যায় পড়লে বিষয়টি তথ্য আপাকে জানানোর সঙ্গে সঙ্গেই ওই মহিলার কোন ধরনের সহায়তার প্রয়োজন সেই বিষয়গুলোও নিশ্চিত করে তাৎক্ষণিক ভাবে ওই মহিলার জন্য ওই সহযোগিতা প্রদান করে আসছে বলে জানান উপজেলা তথ্য আপা কেন্দ্রের তথ্য আপা জেবুন নেছা।

সেবা গ্রহিতা কাশিমপুর ইাউনিয়নের সর্বরামপুর গ্রামের লায়লা আক্তার বানু বলেন গরীব বাবা যৌতুক দিতে না পারায় স্বামীর সংসার করা হয়ে ওঠেনি। পরে আমি তথ্য আপার মাধ্যমে সরকারি ভাবে হাঁস-মুরগী পালনে প্রশিক্ষণ শেষে স্বল্প সুদে ঋণ নিয়ে পারিবারিক ভাবে হাঁস-মুরগী পালন করে আর্থিক ভাবে স্বাবলম্বী হয়েছে। ছেলেকে পড়ালেখা করানোর পাশাপাশি গরীব বাবার সংসারেও আর্থিক ভাবে সহযোগিতা করতে পারছি। বিনামূল্যে সরকারের সেবা গ্রহণ করে আমার হতাশাগ্রস্থ জীবনে পেয়েছি সফল হওয়ার ও ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা।

উপজেলা তথ্য আপার কেন্দ্র থেকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কি কি তথ্য সেবা পাওয়া যায়। নারীরাও ঘরে বসে কিভাবে বাংলাদেশসহ বিশ্বের সকল তথ্য খুব সহজেই পেতে পারেন, নারীরা যে এখন আর কোন অবহেলিত অঙ্গ নয়, কিভাবে নারীরাও সরকারের দপ্তর থেকে বিভিন্ন সেবা বিনামূল্যে গ্রহণ করে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন এবং নারীদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে ও সমাজে প্রতিষ্ঠিত করতে সরকারের গ্রহণ করা নানা পদক্ষেপ বিষয়ে এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে বর্তমান সরকারের গ্রহণ করা নানা পদক্ষেপগুলোকে প্রত্যন্ত অঞ্চলসহ প্রতিটি নারীদের মাঝে পৌছে দিতে ও নারীদের তথ্য জানার ক্ষেত্রে সচেতন করতে বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন অঞ্চলে নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ উঠান বৈঠক।

তারই ধারাবাহিকতাায় বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাশিমপুর ইউপির সর্বরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা তথ্যকেন্দ্র অফিসের আয়োজনে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কামরুল হাসানের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানার ওসি আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী ইকরামুল বারী, উপজেলা তথ্যকেন্দ্রের কর্মকর্তা (তথ্য আপা) জেবুন নেছা, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয়, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবু এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উঠান বৈঠকে এলাকার দুই শতাধিক নারী অংশ গ্রহণ করে।

এসময় প্রধান অতিথি বলেন সরকারের অত্যন্ত সফল এক পদক্ষেপ এই তথ্য আপা কেন্দ্র। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া নারীদের নতুন উদ্যোমে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অত্যন্ত সহায়ক এক প্লাটফর্ম উপজেলা তথ্যকেন্দ্র। বলা যেতে পারে নারীদের আরেক বাবা-মা মানে পরিবার হচ্ছে এই উপজেলা তথ্য আপা কেন্দ্র। একজন অসহায় ও গরীব নারীকে সমাজে প্রতিষ্ঠিত করতে তথ্য আপা কেন্দ্রের তথ্য আপার ভ’মিকার কোন বিকল্প নেই। তথ্য আপার দুয়ারে গেলেই যে কোন নির্যাতিতা, স্বামী পরিত্যাক্তা, অসহায় নারী নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা পেয়ে যাবেন। আর এমন মানবিক ভাবনা থেকে তথ্য আপা কেন্দ্র চালুর মাধ্যমে সেবা প্রদানের সিদান্ত গ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবিক জননেত্রী শেখ হাসিনার ভাবনায় সব সময় দেশ ও দেশের মানুষ। এমন প্রধানমন্ত্রীর নেতৃত্ব ব্যতিত লাল সবুজের বাংলাদেশে এমন উন্নয়ন সম্ভবপর নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category