• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত ফাহিমা (৪৭) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ফাহিমা, তিনি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে ৯ মৃত্যু হলো।
মৃত ফাহিমার ছোট ভাই আব্দুল মমিন জানান, আমার বোন ডেঙ্গু আক্রান্ত হলে তাকে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রামেক হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক। পরে বুধবার সকালে সে মারা যায়। তার অতিরিক্ত জ্বর, ব্যাথায় যন্ত্রণা, বমিসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিলো।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯ মৃত্যু হয়েছে। বর্তমানে ভর্তি হয়েছেন এক হাজার ৬৯৫ জন। এদের মধ্যে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার জন। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৫০৯ জন। বর্তমানে ১৭৭ জন রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category