• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ছালাহ্ উদ্দিন

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

শেরপুর প্রতিনিধি:
আসন্ন শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম। শুক্রবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় জাতীয় শ্রমিকলীগের আয়োজনে কৃষকলীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। তিনি বলেন, আমি ১৯৭৯ সাল থেকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হই। পরবর্তীতে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পদে থেকে দলের নির্দেশ মোতাবেক দলীয় কার্যক্রম পরিচালনা করেছি।

বর্তমানে আমি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়ীত্বে থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নিরলসভাবে কাজ করে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করেছি। জীবনে কখনো দলের প্রার্থীর বিপক্ষে কাজ করি নাই। তাই আমি আসন্ন শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।

দল আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবো। জতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সুজন রেজার সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, কৃষকলীগের সাধারণ সম্পাদক বনিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ প্রমুখ। এসময় জাতীয় শ্রমিকলীগের পৌরসভাসহ ১০টি ইউনিয়নের সভাপতি সম্পাদক, আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category