• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শ্রীবরদীতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আশিক (১৯) উপজেলার পোড়াগড় গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং শ্রীবরদী সরকারি কলেজের এইচ এস সি পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পোড়াগড় গ্রামে একটি কাঠ বাগানে।
নিহতের পরিবার ও এলাকাবাসি সুত্রে জানা যায়, নিহত আশিক গরীব পরিবারের সন্তান। সে টিউশনি করে পড়াশুনার খরচ চালাতো। সম্প্রতি সে মানষিক ভারসাম্যহীন হলে তার বাবা-মা তাকে চিকিৎসা করিয়ে কিছুটা সুস্থ করে তোলে। ঘটনার আগের রাতে আশিক তার মাকে বলে আমি কাঠ বাগানে যাব। এসময় তার মা তাকে বাগানে যেতে নিষেধ করে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে সকলের অজান্তে কাঠ বাগানের একটি নিম গাছের ডালে গলায় গামছা পেচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন তাকে গাছের ডালে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শ্রীবরদী থানার এসআই নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, এব্যাপারে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category