• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সরকার’র ধসে পড়ার অবস্থা, বিজয়ের মুখোমুখি আমরা : …….. নোমান

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘এ সরকারের কাছে চাওয়ার কিছু নেই। সরকার ধসে পড়েছে। আমরা জয়ের মুখোমুখি, বিজয় অর্জনের প্রাক্কালে।’

শনিবার শহরের এনায়েত বাজার মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপি’র উদ্যোগে মহান বিজয় দিবসের বিজয় র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নোমান এসব কথা বলেন।

নোমান বলেন, ‘সরকার বার বার চেষ্টা করেছে আমাদের সব কর্মসূচি ব্যর্থ করে দেওয়ার জন্য। কিন্তু একটি কর্মসূচিও ব্যর্থ হয়নি বরং কর্মসূচিগুলো অসাধারণ হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের একদফা আন্দোলনের কায়েম না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে।’

বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা এনায়েত বাজার মোড়ে সমবেত হয়।

সেখানে সমাবেশ শেষে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিজয় র‌্যালি নিয়ে জুবলি রোড, তিন পুলের মাথা হয়ে নিউমার্কেট সংলগ্ন অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
এ সময় নোমান বলেন, ‘আমাদের দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কারাগারে আছেন।

অবিলম্বে তাঁকে মুক্তি না দিলে কারাগার ভেঙে আমরা তাকে মুক্ত করবো। আমাদের নেতা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ সকল রাজবন্দিদের মুক্ত করবো। এ মুক্তি আন্দোলনের মধ্যে করতে হবে বলে ও তিনি উল্লেখ করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category