খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার মালশন গ্রামের সান্তাহার পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা গতকাল শনিবার (২৫ নভেম্বর) বেলা ১টায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইস্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন) তার বয়স
হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়ে নাতিনাতনীসহ বহু গুনগ্রাহি রেখে গেলে। তিনি দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ওইদিন শনিবার বাদ এশা মালশন ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন করা হবে বলে ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জার্জিস আলম
রতন জানান। তার মৃত্যুতে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্শেদ, বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, প্যানেল মেয়র জার্জিস আলম রতনসহ পৌরসভার সকল কাউন্সিলর ও আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার
রহমান পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।