• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা, বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক গণেশ শীল, ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক রতন মিয়া, সুমন মিয়া, জুয়েল জিকো, আসাদুজ্জামান নুর আসাদ, সাবেক পৌর ছাত্রলীগ আহবায়ক খন্দকার মাইদুল ইসলাম, ডিড রাইটার সরকারি কলেজ শাখার সাবেক আহবায়ক মিঠু মিয়া, উপজেলা ছাত্রলীগ সাবেক সদস্য এনামুল হক বিজয়, নাহিদ মিয়া প্রমূখ। এর আগে একটি র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কেটে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর মোড়ক উন্মোচন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category