• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জে শিশুর লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ২২০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জর উপজেলায় মহসিন মিয়া (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রাম সংলগ্ন তিস্তা নদী হতে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশু মহসিন তালুক বেলকা গ্রামের নওশা মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার বাবার সাথে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় মহসিন। বিকালে বিষয়টি পরিবারের পক্ষ হতে থানা পুলিশকে অবগত করালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনাস্থলে তল্লাশি চালায়। এক পর্যায় গভীর রাত হয়ে গেলে তল্লাশি বন্ধ করে ডুবুরি দল। মঙ্গলবার সকালে ফের তল্লাশি চালিয়ে ঘটনাস্থল হতে দেড় কিলোমিটার দুর হতে শিশুটির লাশ উদ্ধার করে ডুবুরি দল।
থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিলন চ্যাটার্জি জানান, শিশুর লাশ উদ্ধার পর থানায় নিয়ে আসা হয় । পরিবারের পক্ষে হতে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারকে হস্তান্তর করা হয়। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category