• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

কুষ্টিয়ায় দায়িত্বরত ট্রাফিক পুলিশকে মারধর করলেন ২ নারী

দিনকাল বিডি / ১৮০ Time View
প্রকাশঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের দায়িত্বরত অবস্থায় এক ট্রাফিক পুলিশ হামলার শিকার হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) সকালের দিকে কুষ্টিয়া শহরের ট্রেন স্টেশন মোড়ে এ ঘটনা ঘটেছে। মারধরের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, নাজমুল হোসেন (৪৮) নামের ওই ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একজন নারী তড়িঘড়ি করে এসে আচমকা তাঁকে চর থাপ্পড় মারতে থাকেন। এর কিছুক্ষণ পর আরও একজন নারী এসেও মারধর শুরু করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করতে থাকে। একপর্যায়ে দুই নারী তাদের স্যান্ডেল খুলে নাজমুলকে পেটাতে থাকে। স্থানীয়রা ছুটে এসে দুই নারীকে থামতে বলেন এবং ট্রাফিক পুলিশতে ঘটনাস্থল থেকে সরে যেতে বলা হয়।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) সাজ্জাদ হোসেন বলেন, সকালে দুই নারী ট্রাফিক পুলিশের সদস্যকে মারপিট করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তবে কী কারণে বা কে মারধর করেছে সে তথ্য দিতে পারেননি তিনি। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ‘বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’

এ বিষয়ে ভুক্তভোগী ট্রাফিক পুলিশ নাজমুল হোসেন বলেন, ‘সকালে রিকশায় করে ওই নারী তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এমন সময় রেলগেট এলাকায় পড়ে গেলে আমার ওপর চড়াও হন ওই নারী। এরপর বেলা সাড়ে ১১টার দিকে স্কুল থেকে ফিরে এসে আচমকা তারা আমাকে মারধর করেন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে পুলিশ লাইনে পৌঁছে দেন। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন।’

কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, অভিযুক্ত ওই দুই নারীকে খুঁজছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category