• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

চট্টগ্রামের আনোয়ারার নিখোঁজ হওয়া ১৫ জেলেকে ১২ দিন পর উদ্ধার করেছে কোস্টগার্ড

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের আনোয়ারার সরেঙ্গা থেকে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ সেই ১৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার (১৪ জানুয়ারি) রাতে এ ১৫ জেলেকে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে উদ্ধার করেন বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোন।

সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. তাকিউল আহসান বলেন, মিয়ানমার নৌবাহিনীর মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ডের জাহাজ নিয়ে ট্রলার সহ জেলেদের উদ্ধার করা হয়। পরে তাদেরকে রাতেই ছেড়ে দেয়া হয়।পরে তারা নিজেদের মতো করে যার যার বাড়ি চলে গেছেন বলে ও জানিয়েছেন কোস্টগার্ড পক্ষ থেকে।

উল্লেখ্য, ৩ জানুয়ারি চট্টগ্রামের আনোয়ারার গহিরা উপকূল থেকে মাছ ধরতে সাগরে যায় ‘মা-মণি’ নামের একটি ফিশিং ট্রলার। ওই ট্রলারে ছিলেন উক্ত ১৫ জেলে। ৪ জানুয়ারি ইঞ্জিন শ্যাফট ভেঙে তাদের ট্রলার বিকল হয়ে যায় বলে সূত্র জানায়।
এর পর দশদিন বোটটির কোনো খবর পাওয়া যাচ্ছিল না।

১৪ জানুয়ারি মিয়ানমারের একটি ফিশিং ট্রলার সাগরে ভাসমান বিকল বোটটি দেখতে পায় এবং বোটটিকে টেনে মিয়ানমার-বাংলাদেশ জলসীমায় নিয়ে যায়। বোটের একজন মাঝি বোটের মালিককে ফোনে জানান, তারা মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে আছেন। চট্টগ্রামের আনোয়ারা থেকে বোটের মালিক ওবায়দুল হক তখন ৯৯৯ এ ফোন করে সহায়তার অনুরোধ জানান।

দায়িত্বরত: কনস্টেবল নোবেল দাস সেই বার্তা পৌঁছে দেন কোস্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও সেন্ট মার্টিন কোস্ট গার্ডকে। সেন্ট মার্টিন কোস্ট গার্ডের উদ্ধারকারী দল মিয়ানমার-বাংলাদেশ জলসীমায় গিয়ে মিয়ানমারের নৌবাহিনীর হেফাজত থেকে ১৫ জন জেলে সহ বিকল হয়ে যাওয়া বোটটি উদ্ধার করে সেন্ট মার্টিন নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category