• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

বগুড়া মাজারের জ্বীনের বাদশা চক্রের এক সদস্য গ্রেপ্তার

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
বগুড়ার মহাস্থানগড় শাহ্ সুলতান মাজারের জ্বীনের বাদশা পরিচয় দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাসহ বিভিন্ন জেলা ও উপজেলার নারী-পুরুষের নিকট হতে নগদ টাকা এবং স্বর্ণালকার হাতিয়ে নেয়া জ্বীনের বাদশা প্রতারক চক্রের সক্রিয় সদস্য সাদ্দাম আলীকে গ্রেপ্তার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের বানিজ মিয়ার স্ত্রী আকলিমা বেগমের নিকট হতে বিকাশে ১ লাখ ৮০ হাজার ও স্বর্ণালকার বাবদ ১ লাখ ৯০ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গত বুধবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান সঙ্গীর্য় ফোস নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দপুর নলডাংগা গ্রামের চর হতে সাদামকে গ্রেপ্তার করে। সাদ্দাম গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী গ্রামের মুক্তার হোসেনের ছেলে। এনিয়ে বৃহস্পতিবার গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন মিট দ্যা প্রেস করেছেন।

আকলিমা জানান, গত ৮ এপ্রিল রাতে বগুড়া মাজারের জ্বীনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে বলেন মা তুমি অনেক পূণ্যের কাজ করেছ, তুমি সতী নারী। মা ফাতেমা (আঃ) সহিত তুমি বেহেশতে যাবে। আল্লাহ তোকে পছন্দ করেছে, তুমি সাতটি গুপ্তধনের হাড়ি পাবে। এই কথা বলে বিভিন্ন সময়ে বিকাশে তার নিকট থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেয়। এরপর গত ১৫ এপ্রিল উপজেলার মজুমদার হাইস্কুল মাঠে তিনজন অজ্ঞতানাম ব্যক্তি তাকে একটি পিতলের পুতুল দিয়ে তার নিকট থেকে ১ লাখ ৯০ হাজার টাকার স্বর্ণালকার হাতিয়ে নিয়ে চলে যায়। এ সময় প্রতারক চক্রের সদস্যরা আকলিমাকে জানায় ওই পুতুলটি বাড়িতে মাটির নিচে পুতে রাখলে গুপ্তধনের সাতটি হাড়ি পাওয়া যাবে। বিষয়টি প্রতারণা জানতে পেয়ে আকলিমা থানায় অভিযোগ দিলে পুলিশ মোবাইল নাম্বারের সূত্র ধরে সাদ্দামকে গ্রেপ্তার করে।

থানার ওসি কে এম আজরিুজ্জামান জানান, প্রতারক চক্রটি অসংখ্য নারী ও পুরুষের নিকট হতে অনেক অর্থ সম্পদ হাতিয়ে নিয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category