• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাঘায় পৃথক ঘটনায় ২জনের মৃত্যু,

দিনকাল বিডি ২৪ / ১৭১ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

বাঘা(রাজশাহী) প্রতিনিধি

পৃথক ঘটনায় বাঘার দুইজন মারা গেছে। ডেঙুতে কলেজ শিক্ষক হাসনা বানু পারভীন ও ট্রাক চাপায় থ্রিহুইলার (সিএনজি) চালক তুহিন আহম্মেদ মনা মারা গেছেন। সোমবার (১৬ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসনা বানু পারভীন (৪৭) নামের এক শিক্ষক । তিনি তুলশিপুর গ্রামের বাসিন্দা ও মনিগ্রাম টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের কম্পিউটার পদর্শক আবদুল মান্নানের স্ত্রী। হাসনা বানু পারভীনও একই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
আবদুল মান্নান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনএসআই পরীক্ষায় ডেঙগু শনাক্ত হওয়ার পর রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন সোমবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে তুহিন আহম্মেদ মনা (২৭) নামে থ্রিহুইলার (সিএনজি) চালক মারা গেছে । রোববার (১৬ অক্টোম্বর) দিবাগত রাত ৩টার দিকে বাঘা-লালপুর মহাসড়কের বাঘা পৌরসভার বানিয়াপাড়া জামে মসজিদ সংলূগ্ন এলাকায় ট্রাক চাপায় মারা যান তুহিন আহম্মেদ মনা । সে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আহমোদপুর গ্রামের চমক আহম্মেদের ছেলে।
ওই গ্রামের সোহেল সরকার জানান, রোববার (১৬ অক্টোম্বর) দিবাগত রাত ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরদীতে গ্যাস আনতে যাচ্ছিল। পথিমধ্যে বাঘা বাঘা পৌর এলাকার বানিয়াপাড়া জামে মসজিদের কাছে স্তুপ করে রাখা মাটিতে থ্রিহুইলার (সিএনজি) ধাক্কা লেগে উল্টে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকে চাপা পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র নেওয়ার পর কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পারিবারের কাছে হস্তান্তর করা হয়। এব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category